মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

বরিশালে কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

Sharing is caring!

বরিশাল: বরিশালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে কাঞ্চন আলী হাওলাদার নামে ৭০ বছরের এক বৃদ্ধকে আটক করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক কাঞ্চন বরিশাল বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর এলাকার বাসিন্দা।

নিজ এলাকায় তিনি ঝাড়-ফুঁকের (ওঝা) কাজ করেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছে ওই কিশোরী।

অভিযোগকারী কিশোরীর বাবা জানান, ক’মাস আগে তার মেয়ের আচরণে পরিবর্তন দেখে বকশিরচর গ্রামের ওঝা কাঞ্চন হাওলাদারের কাছে নিয়ে যান তারা।

তার অভিযোগ, গোপন সমস্যার চিকিৎসা করানোর নামে তার মেয়েকে ওই ওঝা কৌশলে ধর্ষণ করেন। আর এতেই সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ঘটনাটি জানাজানি হলে ভণ্ড ফকির কাঞ্চন নিজেই ঘটক হয়ে শুক্রবার (১৫ নভেম্বর) পাঁচপাশা ইউনিয়নের বেপারিবাড়ির ছেলের সঙ্গে সাতমাসের অন্তঃসত্ত্বা কিশোরীকে বিয়ে দেন। বাসর রাতেই কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন স্বামী। এ নিয়ে মেয়ে এবং ছেলের পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে বুধবার সকালে মেয়ের বাবা বিষয়টি থানা পুলিশকে অবহিত করে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ বিন আলম বলেন, খবর পেয়ে ধর্ষণের অভিযোগে কাঞ্চন হাওলাদার নামে এক বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD