মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অন্তঃস্বত্তা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

অন্তঃস্বত্তা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

Sharing is caring!

বরিশালের বানারীপাড়ায় যৌতুকের দাবীতে ৩ মাসের অন্তঃস্বত্তা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার মামলায় স্বামী মোঃ কাওসারকে ফাঁসির দণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড ও দিয়েছে আদালত। যে অর্থ নিহতের পরিবারকে দেয়ার জেন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (২০ নভেম্বর) বিকেলে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। দণ্ডপ্রাপ্ত মোঃ কাওসার বরিশালের বানারীপাড়া উপজেলার নাজিরপুর এলাকার মৃত শহিদ এর ছেলে। আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ২০০৯ সালে বরিশালের উজিরপুর উপজেলার নারায়নপুর এলাকার মাহমুদা আক্তার পাখির সাথে বিয়ে হয় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কাওসারের সাথে। বিয়ের পর থেকে কাওসার যৌতুকের দাবিতে পাখিকে বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। ঘটনার দিন ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি বেলা ১১ টার দিকে ৩ মাসের অন্তঃস্বত্তা মাহমুদা আক্তার পাখি (২০) এর ওপর নির্যাতন চালিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী কাওসার। এ ঘটনায় পাখির বোন ময়না বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। যে মামলায় নিহত পাখির স্বামী কাওসারকে অভিযুক্ত করে একই বছরের ৩০ এপ্রিল আদালতে চার্জশীট দাখিল করেন বানারীপাড়া থানার এসআই রুস্তম আলী মৃধা। আদালত ৮ জনের সাক্ষগ্রহন শেষে আজ এ রায় ঘোষনা করেন বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ফয়েজুল হক ফয়েজ। তিনি জানান, আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD