মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অধিক দামে পেঁয়াজ বিক্রি, আড়তদারকে জরিমানা

অধিক দামে পেঁয়াজ বিক্রি, আড়তদারকে জরিমানা

Sharing is caring!

বরিশালে নির্দিষ্ট মূল্যতালিকা না মেনে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে এক আড়তদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে বরিশাল নগরের পোর্টরোড এলাকার পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে অভিযানটি চালানো হয়েছে।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশনায় নগরের পোর্টরোডের পাইকারি পেঁয়াজ বাজারে এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।

বিভিন্ন পেঁয়াজের আড়ত পরিদর্শনকালে চীনা পেঁয়াজ কেজিপ্রতি আজকের ধার্যকৃত বাজার দরের চেয়ে বেশি দামে বিক্রি করায় এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন রাসেল ইকবাল। এসময়, একটি চালের আড়তে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে আরও এক আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে নিরাপত্তা সহায়তা দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD