শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
নির্যাতিত-নিপীড়িত মানুষের শেষ আশ্রয়স্থল আইন

নির্যাতিত-নিপীড়িত মানুষের শেষ আশ্রয়স্থল আইন

Sharing is caring!

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ বলেছেন, আইন হচ্ছে নির্যাতিত-নিপীড়িত মানুষের শেষ আশ্রয়স্থল। আমরা দীর্ঘদিন আইনের সাহায্য থেকে বঞ্চিত ছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে আইনের শাসনকে বন্ধ রাখা হয়েছিলো। যা ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংসদের মাধ্যমে ওই আইন বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু করে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত অ্যানেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতায় আইনজীবীদের জন্য আধুনিক এ ভবন নির্মাণ করা সম্ভব হয়েছে। এখন আপনাদের (আইনজীবীদের) কাছে একটাই দাবি আইনের শাসন প্রতিষ্ঠায় আপনারা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এরআগে দুপুরে ২ টার দিকে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে নবনির্মত এ্যানেক্স ভবনের উদ্বোধন করেন আবুল হাসানাত আবদুল্লাহ। এসময় তিনি ভবনের ফলক উন্মোচন করেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন।

পরে অনুষ্ঠিত আলাচনা সভায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ ওবায়েদুল্লাহ সাজুর সভাপতিত্বে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন), জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. এহসান উল্লাহ, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD