শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
আ‌গৈলঝাড়ায় ৪শ’ বসতঘর ক্ষ‌তিগ্রস্ত, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন

আ‌গৈলঝাড়ায় ৪শ’ বসতঘর ক্ষ‌তিগ্রস্ত, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন

Sharing is caring!

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে ব‌রিশা‌লের আ‌গৈলঝাড়া উপ‌জেলায় প্রায় চারশ বসতঘর ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। ঝড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া কিছু গবা‌দি পশুর মৃত্যু ও ক‌য়েক হাজার গাছ বিধ্বস্ত হ‌য়েছে।

রোববার (১০ ন‌ভেম্বর) রা‌তে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

‌তি‌নি জানান, বসতবা‌ড়ির বাইরে বাকাই ইউ‌নিয়‌নে নিরঞ্জন বৈরাগী মাধ্য‌মিক বিদ্যালয় ভবন পু‌রোপু‌রি বিধ্বস্ত হ‌য়ে‌ছে। অ‌নেক সড়‌কে গাছ উপ‌রে প‌ড়ে প্র‌তিবন্ধকতার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। যা সরা‌নোর কাজ চল‌ছে। সময় সা‌পে‌ক্ষে সব‌কিছু স‌ঠিকভা‌বে নিরূপন করা সম্ভব হ‌বে।

এ‌দি‌কে দু‌র্যো‌গের কারণে দুপুর ১২টা থে‌কে ব‌রিশাল নগরসহ বি‌ভিন্ন স্থা‌নে বিদ্যুৎ নেই। জানা‌গে‌ছে, বি‌ভিন্ন স্থা‌নে বৈদ্যু‌তিক তা‌রের উপর গাছ প‌ড়ায় এ সমস্যা দেখা দি‌য়ে‌ছে। এ কারণে বি‌কেল থে‌কে মোবাইল নেটওয়া‌র্কেও সমস্যা দেখা দি‌য়ে‌ছে। ইন্টার‌নে‌টেও ধীরগ‌তি র‌য়ে‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD