মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘জোর ক‌রে হলেও জনগণকে সাই‌ক্লোন শেল্টা‌রে নেওয়া হবে’

‘জোর ক‌রে হলেও জনগণকে সাই‌ক্লোন শেল্টা‌রে নেওয়া হবে’

Sharing is caring!

দুপুর ২টার ম‌ধ্যে সাই‌ক্লোন শেল্টা‌র সেন্টা‌রে না গে‌লে প্র‌য়োজ‌নে জোর ক‌রে জনগণকে নেওয়ার জন্য সং‌শ্লিষ্ট‌দের প্র‌তি নির্দেশ দি‌য়ে‌ছেন ব‌রিশা‌লের বিভাগীয় ক‌মিশনার মুহাম্মদ ইয়া‌মিন চৌধুরী।

‌শ‌নিবার (৯ ন‌ভেম্বর) দুপুর ১২টায় ব‌রিশাল সা‌র্কিট হাউজ মিলনায়ত‌নে ব‌রিশালে বিভা‌গীয় দু‌র্যোগ বিষয়ক জরুরি সভায় এই সিদ্ধা‌ন্তের কথা জা‌নান তি‌নি।

বিভাগীয় ক‌মিশনার বলেন, মানু‌ষের জীবনরক্ষার জন্যই তা‌দের জোর করার নেওয়ার কথা বলা হ‌চ্ছে। কারণ উপকূলীয় বেশকিছু এলাকা মানুষ তা‌দের মালপত্র ছে‌ড়ে সাই‌ক্লোন শেল্টা‌রে যাওয়ার ক্ষে‌ত্রে অনীহা দেখা‌চ্ছে। আমরা আইন-শৃঙ্খলা বা‌হিনীর সঙ্গে কথা ব‌লে‌ছি, তারা জনগ‌ণের মালপত্রের হেফাজতে স‌র্বোচ্চ স‌চেষ্ট থাক‌বেন।

আর উপকূলীয় এলাকা বি‌শেষ ক‌রে যেসব এলাকায় বাধ নেই। জলোচ্ছ্বাসের সম্ভাবনা র‌য়ে‌ছে। সেখা‌নে সি‌পি‌পিসহ স্বেচ্ছা‌সেবক সংগঠনগু‌লো স‌চেতনতামূলক কাজ কর‌ছে। তারা ঝুঁ‌কিপূর্ণ এলাকাবাসীকে নিরাপদ আশ্র‌য়কেন্দ্রে নেওয়ার কাজ কর‌ছে। আমরা চাই সবাই নিরাপদ আশ্র‌য়কেন্দ্রে যাক।

তি‌নি বলেন, ব‌রিশা‌ল বিভা‌গে দুই হাজার ১১৪টি সাই‌ক্লোন শেল্টার সেন্টার র‌য়ে‌ছে। যেখা‌নে মোট ১৭ লাখ ৮৩ হাজার মানুষ আশ্রয় নি‌তে পার‌বে। এছাড়া গৃহপা‌লিত প্রাণী‌দের জন্যও নিরাপদ আশ্র‌য়ের ব্যবস্থা করা হ‌চ্ছে।

এ‌দি‌কে, দু‌র্যোগ পরবর্তী জরুরি সেবা দেওয়ার জন্য ৩১৭টি মে‌ডি‌ক্যাল টিম গঠন করা হ‌য়ে‌ছে। এছাড়া বিভাগের সব জেলার সং‌শ্লিষ্ট সব দফতরগুলোকে যথাযথ ব্যবস্থা নেওয়া জন্য নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

সভায় উপ‌স্থিত ছি‌লেন বিভিন্ন দফতরের বিভাগীয় পর্যা‌য়ের কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD