মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ববি’র নবনিযুক্ত উপাচার্যের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

ববি’র নবনিযুক্ত উপাচার্যের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি

Sharing is caring!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সদ্য নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) ।

শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১২ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধ কমপ্লেক্সে পৌছলে তাঁকে স্বাগত জানান স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এ সময় উপাচার্য’র সহধর্মিনী ও কন্যাসহ আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল ও শেরে বাংলা হলের প্রভোস্টবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ, নীলদল, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ববি শাখা, অফিসার্স এসোসিয়েশন, কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ, উপাচার্য কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, রেজিস্ট্রার অফিসের ২ জন সিনিয়র কর্মকর্তা, গ্রেড ১১-১৬ কল্যান পরিষদ এবং গ্রেড ১৭-২০ কল্যান পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক।

উপাচার্য সকলকে সাথে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেন। পরে তিনি সমাধি কমপ্লেক্স সংলগ্ন বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন এবং পরিদর্শক বহিতে স্বাক্ষর করেন। উল্লেখ্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) গত ৬ নভেম্বর ২০১৯ তারিখ বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD