মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এমপিওভুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন-বিক্ষোভ

এমপিওভুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন-বিক্ষোভ

Sharing is caring!

বরিশাল নগরের উত্তরাংশের মোফাজ্জল হোসেন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-অভিভাবকরা। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন বিক্ষোভকারীরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সিনিয়র সদস্য আনোয়ার হোসেন তালুকদার।

এ সময় বক্তব্য রাখেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশাহ ও খান মোহাম্মদ জামাল হুসাইন, প্রধান শিক্ষক গাজী হারুন, মো. আনোয়ার হোসেন, আব্দুর রশিদ মুন্সি, আব্দুর রশিদ মিয়া, শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, খাদিজা আক্তার সুমা, মাহমুদা খানম, সামিনা আফরোজ, মো. কামরুল ইসলাম ও মাহমুদ হাসান।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ বছর আগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি স্থানীয় নারী ও শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে। কিন্তু এমপিওভুক্তি না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। আর্থিক দুরবস্থা কাটাতে বিদ্যালয়টি দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানাই।

মানববন্ধন শেষে সদর রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবিসহ একটি স্মারকলিপি পেশ করেন।

২০০১ সাল ৬৮ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD