মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এস আই চিন্ময় মিস্ত্রী সহ ৩ জনের মাদক মামলায় সাজা

এস আই চিন্ময় মিস্ত্রী সহ ৩ জনের মাদক মামলায় সাজা

Sharing is caring!

কোতয়ালী থানার সাবেক এস আই চিন্ময় মিস্ত্রিসহ ৩ জনকে মাদক মামলায় সাজা দিয়েছে আদালত। ২১ অক্টোবর সোমবার বরিশালের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এম এ হামিদ বিচারাধীন আদালত চিন্ময়ের উপস্থিতিতে সাজার রায় দেন।রায়ে এস আই চিন্ময় মিস্ত্রিকে ৫ বছর কারাদণ্ড সহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড এবং তার সহযোগী মাদক ব্যবসায়ী নিধু মিস্ত্রি ও রুবেলকে ৩ বছর করে কারাদন্ড সহ ৩ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাস করে কারাদণ্ড দেয়া হয়।আদালত সূত্র জানায়,২০১৬ সালের ২৪ জুলাই বিমান বন্দর থানার এস আই সুলতান আহম্মেদ মাদক বিক্রেতা নিধু মিস্ত্রিসহ ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে মামলা দায়ের করেন।অভিযোগে তিনি বলেন,মাদক বিক্রির খবর পেয়ে কোতয়ালী মডেল থানার এস আই সমীরণ মন্ডলসহ দুই থানা পুলিশ ইনফ্রা পলিটেকনিক কলেজের উত্তর পাশে অভিযান চালিয়ে সিগারেটের কার্টুনে রাখা ৪৮ বোতল ফেন্সিডিলসহ নিধুকে আটক করেন।জিজ্ঞাসাবাদে নিধু থানা পুলিশকে জানায় সে ১০ হাজার টাকা মাসিক বেতনে এস আই চিন্ময় মিস্ত্রির মাদক বিক্রি করে।এস আই চিন্ময় ও বেল্লাল গাজী তাকে ৩০০ বোতল ফেন্সিডিল বিক্রি করতে দেয়।নিধু ও রুবেল হোসেন ব্যাপারী এবং কামাল ওরফে মাইজ্জা কামাল বরিশাল নগরীজুড়ে ওই মাদক বিক্রি করে।তারা চিন্ময় ও বেল্লালের নির্দেশ মত টাকা এস এ পরিবহণ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন স্থানে পাঠায়।এভাবে নিধু থানা পুলিশ ও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়।মামলাটি তদন্তের জন্য থানা পুলিশ হতে ডিবিতে স্থানান্তর করা হয়।ডিবি পুলিশের পরিদর্শক রেজাউল ইসলাম রুবেল ও বেল্লালকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে একই ধরনের তথ্য পায়।তিনি ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর চিন্ময় মিস্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।আদালত ২২ ডিসেম্বর চার্জশিট গ্রহন করে পলাতক অভিযুক্ত কামাল ও চিন্ময়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।আদালতের আদেশ পেয়ে চিন্ময় নিজেকে নির্দোষ দাবী করে গত ১৯ জুন জামিনের আবেদন জানিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামীম আহম্মেদ বিচারাধীন আদালতে আত্নসমর্পন করে হাজতে যায়।কিছুদিন হাজতবাস শেষে উচ্চ আদালতের মাধ্যমে জামিন লাভ করে।মামলাটি বিচারের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তর করেন।এস আই চিন্ময়সহ তিনজন মামলা হতে অব্যাহতি চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেন। শুনানি শেষে ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর বুধবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন বিচারাধীন আদালত আবেদন না মঞ্জুর করে ৫ জনের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১)এর টেবিল ৩(খ)/২৫ ধারায় চার্জ গঠন করে বিচারের জন্য সাক্ষী তলব করেন। মামলাটি বিচারের জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বদলী করা হয়। ওই আদালত ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দোষী সাব্যস্ত হলে চিন্ময়, নিধু ও রুবেলকে সাজা এবং বেল্লাল ও মাইজ্জা কামালের দোষ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন। রায়ের সময় চিন্ময় ও নিধু উপস্থিত ছিল। রায় শেষে তাদের দুজনকে সাজাভোগে পুলিশ প্রহরায় বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এবং রুবেল পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD