মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘দক্ষ পুলিশ আছে বলেই মানুষ শান্তিতে বাস করছে’

‘দক্ষ পুলিশ আছে বলেই মানুষ শান্তিতে বাস করছে’

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, দেশে দক্ষ আইন-শৃঙ্খলা বাহিনী আছে বলেই জনসাধারণ শান্তিতে বসবাস করছে। যদি দক্ষ পুলিশ বাহিনী না থাকতো, তাহলে কারো শান্তিতে বাস করা সম্ভব হত না। তাই সমাজকে উন্নত ও সুষ্ঠ রাখার জন্যই সবাইকে সঙ্গে নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সব স্তরের আইন-শৃঙ্খলার উন্নত পরিবেশ বজায় রাখা প্রধান শর্ত।

আগামী ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে বিএমপি’র উদ্যোগে সোমবার (২১ অক্টোবর) নগরের অশ্বিনী কুমার হলে আয়োজিত চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ পুলিশ কমিশনার আবু সালেহ রায়হান, মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, জাহাঙ্গীর মল্লিক, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রুনা লায়লা প্রমুখ।

চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আবু নাসের।

অনুষ্ঠানে উন্নত আইন-শৃঙ্খলা ও মানবসম্পদ বিষয় নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে অংশ নেয় বরিশাল জেলা স্কুল ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়। আরেক বিতর্ক প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে অংশ নেয় বরিশাল সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি শহীদ আ. রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে এদিন সকালে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে যেমন খুশি তেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে পুলিশিং কার্যক্রমের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD