শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত ৪

বরিশালে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত, আহত ৪

Sharing is caring!

বরিশালে ট্রাকের সঙ্গে থ্রি হুইলারের (মাহিন্দ্রা) মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

আহতদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১টার দিকে নগরীর সাগরদী আলিয়া মাদরাসা সংলগ্ন পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে একটি থ্রি হুইলার (মাহিন্দ্রা) রুপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দেলোয়ারা বেগম (৬০) নিহত হন। হাসপাতালে নেওয়ার পর তার ছেলে শিপনকে (৩৫) মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত মা-ছেলের কয়েকজন স্বজন বাংলানিউজকে জানান, নিহতদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার শ্রীরামকাঠি গ্রামে। ডাক্তার দেখানোর জন্য বরিশালে এসেছিলেন তারা। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ারা বেগম (৬০) নলছিটি উপজেলার শ্রীরামকাঠি গ্রামের মালেক হাওলাদারের স্ত্রী ও শিপন তাদের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন মালেক হাওলাদারের অপর ছেলে স্বপন ও স্বপনের স্ত্রী মোর্শেদা এবং তাদের ভাইয়ের ছেলে রবিউল এবং স্বজন আনিস। যাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই থ্রি হুইলারে থাকা সবাই একই বাড়ির।

পুলিশ জানায়, ট্রাক ও ট্রাকের একজন হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল জানান, মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD