শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
নদী ভাঙন থেকে শ্রীপুর রক্ষার দাবিতে মানববন্ধন

নদী ভাঙন থেকে শ্রীপুর রক্ষার দাবিতে মানববন্ধন

Sharing is caring!

নদী ভাঙনের হাত থেকে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচির আয়োজন করে শ্রীপুর ইউনিয়ন নদী ভাঙন রক্ষা কমিটি।

এসময় কমিটির আহ্বায়ক মো. লোকমান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব আল আমিন, সদস্য তানভীর আহম্মেদ, রাসেল হোসেন, নাজমুল, নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলাস পলাশ প্রমুখ।

বক্তারা বলেন, শ্রীপুর ইউনিয়টি তিনদিক থেকে নদী বেস্টিত। তেতুলিয়া নদীর তীরে অবস্থিত এ ইউনিয়নে ২০ হাজার মানুষের বসবাস। এ ইউনিয়নের মানুষদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে হয়। নদী ভাঙনে এরই মধ্যে প্রায় ৫শ ঘড়বাড়ি, শ্রীপুর বাজার, ইউনিয়ন ভূমি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, দু’টি প্রাথমিক বিদ্যালয়, একটি মহিলা মাদ্রাসা, একটি কওমি মাদ্রাসা, একটি দাখিল মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ হাজার হাজার হেক্টর কৃষি জমিসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

নদী ভাঙনের ফলে ৩ হাজার মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবন-যাবন করছেন বলেও জানান বক্তারা। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD