মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে জামদানি-তাঁতবস্ত্র মেলার উদ্বোধন

বরিশালে জামদানি-তাঁতবস্ত্র মেলার উদ্বোধন

Sharing is caring!

বরিশালে আন্তর্জাতিক জামদানি-তাঁতবস্ত্র রপ্তানি মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় বরিশাল নগরের মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএ’র মাঠে এ মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান।

আয়োজকরা জানান, প্রতিবছরের চেয়ে এবছরের মেলায় রয়েছে আধুনিকতার ছোঁয়া। এবারের মেলায় স্থান পেয়েছে প্রায় শতাধিক স্টল। স্টলগুলোতে দেশি-বিদেশি কাপড়ের সমাহার ঘটানো হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে মেলার মাঠে এসেছে নানা রংয়ের শাড়ি।

মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দি-কাঞ্চন সার্কাস এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী।

মেলার মাঠে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের হাতে গড়া সামগ্রী নিয়ে রয়েছে ব্যাপক চমক।

মেলার মাঠ নিয়ন্ত্রণে থাকবে সিসি ক্যামেরার এবং মেলার মাঠে প্রবেশদ্বারের সামনে রয়েছে আধুনিক ফোয়ারা যা গানের তালে তালে দুলবে বলে জানান আয়োজক কমিটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD