মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে দ্বিতল বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২

বরিশালে দ্বিতল বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ২

Sharing is caring!

বরিশালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দ্বিতল বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয় যাত্রী।

আহত ব্যক্তিরা হলেন-শাকিল আহমেদ (১৮), ফয়সাল (২৫), হৃদয় (২৫), ইলিয়াস (২৬), রাজিব (৪২) ও অজ্ঞাতপরিচয় এক নারী ( ৩৫) রয়েছেন। তবে,নিহত দুইজনের মধ্যে ৬৫ বছরের এক বৃদ্ধ রয়েছেন। তার পরিচয় জানা যায়নি। অপরজনের নাম নিপা মিস্ত্রি (২৬)। তিনি পিরোজপুরের বাসিন্দা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের আওতাভুক্ত নগররে সিঅ্যান্ডবি সড়কের কাজীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল জানান, হতাহতরা সবাই মাহেন্দ্রের যাত্রী। মাহেন্দ্রটি রূপাতলী বাস টার্মিনাল এলাকা থেকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে সিঅ্যান্ডবি রোডের কাজীপাড়া পৌঁছালে বরিশাল বিশ্ববিদ্যালয়গামী (বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী বাস) বিআরটিসির দ্বিতল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থলেই এক বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন নিপা মিস্ত্রি নামে এক যাত্রী মারা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD