শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
মেহেন্দিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী লিটন জয়ী

মেহেন্দিগঞ্জে স্বতন্ত্র প্রার্থী লিটন জয়ী

Sharing is caring!

বরিশাল:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজ উল লিটন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। ৯৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজ উল আলম ঘোড়া প্রতীকে ৩৬৪৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হানিফ হাওলাদার পেয়েছেন (লাঙ্গল প্রতীক) ৩০৪০ ভোট, বিএনপি প্রার্থী গোলাম ওয়াহিদ হারুন (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ২১৪৩ ভোট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুনসুর আহম্মেদ (নৌকা প্রতীক) পেয়েছেন ১৭৫৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান পলাশ (আনারস প্রতীক) পেয়েছেন ৯৯৭ ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী কেএম রফিকুল ইসলাম (দোয়াত কলম প্রতীক) পেয়েচে ৩৬১ ভোট।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯৯টি কেন্দ্রে ৫৭৭টি বুথে একযোগে প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে।

বরিশাল জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচন রির্টানিং অফিসার মোহাম্মদ নুরুল আলম সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৯

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD