শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ফাহাদ হত্যার বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

ফাহাদ হত্যার বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন

Sharing is caring!

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।

সোমবার (১৪ অক্টোবর) সকালে সনাকের ইয়েস গ্রুপের উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সনাক বরিশালের সভাপতি প্রফেসর শাহ্ সাজেদার সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সনাকের ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক শুভংকর চক্রবর্তী।

এছাড়া মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন মানবাধিকার জোট বরিশাল জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, আইসিডির প্রধান উপদেষ্টা অনোয়ার জাহিদ, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, সনাক সদস্য সাইফুর রহমান মিরণ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, বেলার বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন, বরিশাল মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক কাওছার পারভীন, ইয়েস দলনেতা মো. মনিরুল ইসলাম সোহান প্রমুখ।

বক্তারা বলেন, ‘আবরার হত্যাকাণ্ড একদিকে বাক-স্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত এবং অন্যদিকে ছাত্রসংগঠন তথা শিক্ষাঙ্গণের ওপর অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিণতি। এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূল শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষাঙ্গণে দলীয় রাজনীতিমুক্ত সুস্থ ছাত্ররাজনীতি চর্চার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমরা সরকারের কাছে স্বাভাবিক মৃত্যুর নিশ্চতা চাই। আর যাতে এভাবে কোনো মায়ের কোল খালি না হয়, সরকারকে তার নিশ্চয়তা দিতে হবে।’

মানববন্ধনে সেইন্ট বাংলাদেশ, আইসিডিএ, বরিশাল মহিলা কল্যাণ সংস্থা, ঢাকা আছানিয়া মিশন, বেলা, গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অরগানাইজিং গ্রুপসহ বরিশালের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইয়েস সহ-দলনেতা ইনজামুল সাফিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD