শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
সারাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করা উচিত: সরোয়ার

সারাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ করা উচিত: সরোয়ার

Sharing is caring!

বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তির কথা বলতে যাওয়ায় বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগ। যারা ফাহাদকে হত্যা করেছে, সেই বুয়েটের ছাত্রলীগের রাজনীতিকেই শুধু নয়; বরং সারাদেশে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া উচিত।

তিনি বলেছেন, আওয়ামী লীগ ২৯ ডিসেম্বর জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে সরকার গঠন করেছে। তারা রাতের আঁধারে ভোট চুরি করে মসনদ দখল করেছে। গণতন্ত্রকে পদদলিত করে এই সরকার চলছে। মসনদের জন্য দেশকে বিকিয়ে দিতে চায় তারা।

দেশবিরোধী চুক্তি, মেধাবী ছাত্র ফাহাদকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরিশাল নগরেরর সদরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতা বলেন, এদেশের গণতন্ত্রকে হরণ করে সরকার নিজের ইচ্ছেমতো রাষ্ট্র পরিচালনা করছে। কেউ কথা বলতে পারছে না।

জনসমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল উত্তর জেলা সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরিন, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হক নান্নু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক সাবেক কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD