বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিত

বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিত

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সন্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিন ও প্রথম বর্ষ স্নাতক (সন্মান) ভর্তি পরীক্ষা ২০১৯-২০ এর কোর কমিটির সদস্য অধ্যাপক ড. মুহসিন উদ্দীন সাক্ষরিত এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ভর্তি পরীক্ষার পুনঃ নির্ধারিত পরবর্তী যথাসময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে জানানো হবে।

এদিকে অধ্যাপক ড. মুহসীন উদ্দীন জানান, ভর্তি পরীক্ষা চালাতে হলে বিশ্ববিদ্যালয়ে আর্থিক ক্ষমতাধর ব্যক্তি দরকার। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয় যারা পরিচালনা করে থাকেন তাদের পদ ফাকা। যে কারণে ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক কথায় আর্থিক ক্ষমতা না থাকায় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। যেদিন আর্থিক ক্ষমতা পাওয়া যাবে সেদিন সিদ্ধান্ত গ্রহণ করা হবে কবে নাগাদ ভর্তি পরীক্ষা হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আরিফ হোসেন ভর্তি পরীক্ষা সম্পর্কিত এক মিটিং শেষে জানান, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, ট্রেজারার না থাকাই আগামী ১৮ই অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু করা যাচ্ছে না। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD