বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশালে ঐক্য ন্যাপের বিভাগীয় সমাবেশ

বরিশালে ঐক্য ন্যাপের বিভাগীয় সমাবেশ

Sharing is caring!

বরিশালে ঐক্য ন্যাপের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে বরিশাল নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ভবনে (বার লাইব্রেরি) এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।

পঙ্কজ ভট্টাচার্য বলেন, ভারতের সঙ্গে সম্প্রতি সম্পাদিত সমঝোতা স্মারক নিয়ে বাংলাদেশের রাজনীতির প্রাঙ্গণে মতের অমিল ও ভিন্নতা সঙ্গত এবং স্বাভাবিক। এই সমঝোতা স্মারক নিয়ে জাতীয় বিতর্ক আবশ্যক।

তিনি বলেন, ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি নিয়ে ভিন্নমত উপস্থাপনের কারণে বুয়েটের মেধাবী ছাত্র হত্যার ঘটনা দানব হয়ে জাতীয় কলঙ্ক হয়ে উঠেছে। এসময় তিনি ফাহাদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে রাষ্ট্রীয় ব্যর্থতা, গণতন্ত্রের সংকোচন এবং এর কারণে দিনে দিনে দানব পয়দা ও দুর্নীতি-লুটপাটের ধারা সৃষ্টি হয়েছে। সুশাসন ও জবাবদিহিতা কর্পূরের মতোই উড়ে যাচ্ছে।

বরিশাল জেলা ঐক্য ন্যাপ সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা সাধারণ সম্পাদক মাস্টার নুরুল ইসলাম, জেলা সহ-সভাপতি নুরুল আমীন খান, অ্যাডভোকেট হিরন কুমার দাশ মিঠু, ড. ফরিদ উদ্দিন । এসময় সিপিবি, ওয়াকার্স পার্টি ও গণফোরামের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD