শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বিসিসিতে চালু হচ্ছে সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য বিশেষ সেবা

বিসিসিতে চালু হচ্ছে সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য বিশেষ সেবা

Sharing is caring!

সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য বিশেষ সেবা সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
আগামী সোমবার (৩০ সেপ্টেম্বর) নগর ভবনের নীচতলার একটি কক্ষে বেলা ১১ টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন মেয়র সাদিক আবদুল্লাহ।

জানাগেছে, মেয়রের নিজ উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের ফলে নগর ভবনের নীচ তলায় একটি হেল্প ডেক্স চালু করা হবে। সেখানে গিয়ে নগরের বসবাসকারী সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকরা কর্পোরেশনের সকল সুবিধা গ্রহন করতে পারবেন।
তাঁরা ওই কক্ষেই অবস্থান করে তাঁদের চাহিদা অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে সেবা প্রাপ্য হবেন বলে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।

উল্লেখ্য বরিশাল সিটি কর্পোরেশন গঠিত হওয়ার দীর্ঘ প্রায় দুই দশক পর এই প্রথমবারের মতো সিনিয়র সিটিজেন ও বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য বিশেষ এ সেবা চালুর উদ্যোগ গ্রহন করলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD