শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

Sharing is caring!

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় এ কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে ৯টায় বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসের সভাপতিত্বে জেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মন্ডল, সনাকের সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন সনাক সদস্য অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন, বরিশার মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল প্রমুখ।

তথ্য অধিকার আইন নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার-সিই মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরিশাল জেরা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, বরিশাল জেলাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠার জন্য দুর্নীতি রোধ করে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়ন করতে হবে। এর জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে স্বপ্রণোদিত হয়ে তথ্য প্রদান করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। কেউ তথ্য চাইতে এলে যেন হয়রানির শিকার না সেদিকেও নজর রাখতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD