মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ভালো কাজের পাশে আছি: বিসিসি মেয়র

ভালো কাজের পাশে আছি: বিসিসি মেয়র

Sharing is caring!

দেশে চলমান মাদক, জুয়া ও দুর্নীতিবিরোধী অভিযান নিয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন তা সাধুবাদ পাওয়ার যোগ্য। তিনি একজন বিচক্ষণ প্রধানমন্ত্রী। তাই তিনিই পারেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে। আমরা বরিশালবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এ কাজকে সামনে এগিয়ে নিতে আমরা সার্বিক সহযোগিতা করবো।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াত আউটার স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ (বালিকা) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, আমি আগেই বলেছি, যেকোনো ভালো কাজের পাশে আমাকে পাবেন। জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যেকোনো ভালো কাজে আমাকে প্রয়োজন হলে বলবেন, আমি ভালো সব কাজের পাশে আছি।

এ সময় সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এম ডি আব্দুস সালাম বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। আর শিক্ষার পাশাপাশি খেলাধুলাই পারে মাদক-সন্ত্রাসমুক্ত একটি সমাজ গড়তে। বর্তমান প্রধানমন্ত্রীর ইচ্ছায় ক্রিকেট-ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। ফলে তৃণমূল থেকে এখন খেলোয়াড় তৈরি হওয়ার কাজটিও শুরু হয়ে গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

উদ্বোধনী খেলায় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বরিশাল ও ঝালকাঠি জেলা দল অংশগ্রহণ করে।

এদিকে খেলার উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আউটার স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলার শুরুতে নৃত্য ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে স্থানীয় শিল্পিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD