শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে জুয়ার আসর থেকে আটক ৮

বরিশালে জুয়ার আসর থেকে আটক ৮

Sharing is caring!

বরিশাল নগরের দক্ষিণ আলেকান্দায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই এলাকার নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো, সোয়েব আহমেদ সেজান, আরিফ সরদার, ইকবাল, মো. শামীম, সাদেক সরদার, এনাম মাহমুদ রাকিব, জিয়াউদ্দিন তিতাস, বিপ্লব ও সুমন খান।

তথ্য নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমেদ জানান, দীর্ঘদিন ধরেই নুরিয়া স্কুলের শ্রেণিকক্ষ দখল করে জুয়ার আসর বসিয়ে আসছিলো স্থানীয় একদল যুবক। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে রোববার রাতে সেখানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, তারা মাদকের পাশাপাশি জুয়ার বিরুদ্ধেও কঠোর অবস্থানে রয়েছেন। অভিযানে আটকদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD