শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে প্রগতি লেখক সংঘের সভাপতি শেলী, সম্পাদক কৃষ্ণ

বরিশালে প্রগতি লেখক সংঘের সভাপতি শেলী, সম্পাদক কৃষ্ণ

Sharing is caring!

বরিশালের প্রগতিশীল মানুষদের মিলনমেলায় ‘প্রতিক্রিয়াশীল গোষ্ঠী’ সম্পর্কে আরও সজাগ থাকার আহবান জানানো হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) প্রগতি লেখক সংঘ, বরিশালের দ্বি-বার্ষিক সম্মেলনে এ আহবান জানান হয়।

শহরের রায় রোডস্থ খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত সম্মেলনের ১ম পর্বে বরিশালের প্রগতিশীল মানুষদের পদচারনায় সম্মেলন এক অর্থে মিলনমেলায় পরিনত হয়। কেন্দ্রিয় কমিটির সদস্য এবং বরিশাল জেলা সম্পাদক কবি অপূর্ব গৌতমের স্বাগত ভাষণের মধ্য দিয়ে সম্মেলনের শুভ সূচনা হয়।

কবি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রিয় কমিটির সদস্য কবি সুভাষ চন্দ, কবি হেনরী স্বপন, কবি আসমা চৌধুরী, গবেষক দেবাশীষ চক্রবর্তী, সংগঠক মোয়াজ্জেম হোসেন মানিক, অধ্যক্ষ বিমল চক্রবর্তী, সংস্কৃতিজন মুকুল দাস, রাজনীতিবিদ অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ছড়াকার এ্যাড. সুভাষ দাস নিতাই, সাংবাদিক স্বপন খন্দকার, কবি শিল্পী বর্মন মিলু, রাজনীতিবিদ দেওয়ান আবদুর রশিদ নিলু, সংস্কৃতিজন শুভংকর চক্রবর্তী, মিন্টু কুমার কর, বাসুদেব ঘোষ, মোঃ মিজানুর রহমান, গোপাল কৃষ্ণ গুহ রিপন, কমল সেন গুপ্ত, কবি সৈয়দ মেহেদী হাসান, অধ্যাপক সুশান্ত মল্লিক প্রমুখ ব্যক্তিবর্গ বক্তৃতা করেন। এছাড়াও বিশিষ্ট ছড়াকার তপংকর চক্রবর্তী, কবি পার্থ সারথি, সাংবাদিক বিধান সরকার, লেখক হাছিনা বেগম, সংগঠক বাহাউদ্দিন গোলাপ, কবি সব্যসাচী সেনগুপ্ত, কবি আব্দুর রহমান, কবি সামস সজল, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম জামাল, সম্পা দাস উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের কার্যক্রম পরিচালনার জন্য কৌশল পরিবর্তন করেছে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার ফলে তারা প্রকাশ্য কর্মসূচি নিয়ে রাজপথে আসতে পারছে না। তাই কৌশল পরিবর্তন করে প্রগতিশীল মানুষের সাথে মিশে যাচ্ছে। তাদেরকে সম্মুখে রেখে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করছে। মূলত: তারা তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আজকাল কিছু কিছু প্রগতিশীল মানুষও লোভাতুর হয়ে নিজেকে জাহির করার চেষ্টা করে থাকে। কবি-ছড়াকার-লেখক-সাহিত্যিক সমাজের অন্য দশজনের থেকে একটু আলাদা কারণ তাদের রয়েছে সৃজনশীল চিন্তা, দূরদর্শিতা, সচেতনতাবোধ সর্বোপরি কুসংস্কার থেকে নিজেকে বের করে আনার এক অনন্য শক্তি। এই মানুষগুলোর মধ্য থেকে যখন কেউ কেউ লোভ-লালসায় আকৃষ্ট হয়ে প্রতিক্রিয়াশীলদের ফাঁদে পা দেয় তখন এক বুক কষ্টে দম বন্ধ হবার উপক্রম হয়।

বক্তারা বলেন, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সবসময়ই টার্গেট নিয়ে কাজ করে। আমরা যেন তাদের টার্গেটের শিকার না হই। আমাদের আরও সচেতন হতে হবে। অতিথি হওয়া বা পদক প্রাপ্তি যেন আমাদের পেয়ে না বসে। আমাদের সরলতাকে কেউ যেন হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। দেশ এগিয়ে যাচ্ছে, সমাজ এগিয়ে যাচ্ছে প্রগতির পথে। আমাদেরকে আরও আরও দায়িত্ব নিয়ে প্রগতির এই ধারাকে সচল রাখতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং মানব কল্যাণে নিজেকে সম্পৃক্ত রেখে একটু সুন্দর আগামীর স্বপ্ন দেখতে হবে।

সম্মেলনের দ্বিতীয় পর্বে আগামী ২ বছরের জন্য কবি সালেহ্ মাহমুদ শেলীকে সভাপতি এবং কবি শোভন কর্মকার কৃষ্ণকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD