শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে কোচিং সেন্টারের পরিচালকসহ আটক ৫

বরিশালে কোচিং সেন্টারের পরিচালকসহ আটক ৫

Sharing is caring!

বরিশাল নগরে পৃথক অভিযান চালিয়ে ফেইথ শিক্ষা পরিবার নামের একটি কোচিং সেন্টারের পরিচালকসহ পাঁচজনকে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক করা হয়েছে।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে বরিশাল মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দু’টি দল এ অভিযান পরিচালনা করে।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোডের খান ভিলার নিচ তলায় ফেইথ শিক্ষা পরিবারের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সয়ম কোচিং সেন্টারের পরিচালক শামীম আহাম্মেদসহ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- ফেইথ শিক্ষা পরিবার নামক কোচিং সেন্টারের পরিচালক ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সদরের টিএনও অফিস সড়কের বাসিন্দা মৃত তৈয়বুর রহমানের ছেলে মো. শামীম আহাম্মেদ (৪০), বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বিরপাশা এলাকার মো. কাঞ্চন আলী তালুকদারের ছেলে মো. বাবুল তালুকদার (৪২) ও বরিশাল নগরের রূপাতলী রেডিও সেন্টার সংলগ্ন মৃত হায়দার আলী খানের ছেলে মো. মতিয়ার রহমান (৩২)।

এদিকে, ডিবির এসআই মো. মহিউদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের নজরুল ইসলাম সড়কের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৫০ পিস ইয়াবাসহ শিউলি বেগম (২৫) নামে এক নারীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক শিউলির স্বামী মো. সোহেল ফরাজী (৩০) পালিয়ে যান।

দু’টি ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই দেলোয়ার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD