বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে দিনব্যাপি দক্ষিনবাংলা গ্রন্থ উৎসব-২০১৯ এর উদ্বোধন

বরিশালে দিনব্যাপি দক্ষিনবাংলা গ্রন্থ উৎসব-২০১৯ এর উদ্বোধন

Sharing is caring!

বরিশালে দিনব্যাপি দক্ষিনবাংলা গ্রন্থ উৎসব-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সা‌ড়ে ১০ টায় আমাদের লেখালেখি, বরিশাল ও দক্ষিনের কবিয়াল, পটুয়াখালীর যৌথ আয়োজনে বরিশাল নগরের সদররোডস্থ বিডিএস মিলনায়তনে এ গ্রন্থ ‍উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে লেখকদের ফুলেল শুভেচ্ছ দিয়ে বরণ করা হয়, এরপরপরই জাতীয় সংঙ্গীতের মধ্য দিয়ে দক্ষিনবাংলা গ্রন্থ উৎসব-২০১৯ এর উদ্বোধন করা হয়। দিনব্যাপি দুটি পৃথক অ‌ধি‌বেশ‌নের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ উৎসবে অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়, পরে লেখকদের শুভেচ্ছা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়। এছাড়াও দিনব্যাপি এ উৎসবে লেখকদের কবিতা পাঠ, আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কামরুন নাহার মুন্নীর সঞ্চালনায় প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক‌বি সরদার ফারুক। দক্ষিনবাংলা গ্রন্থ উৎসব-২০১৯ এর আহবায়ক কবি শফিক আমিনের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি এবং কবিতার সম্পাদক কবি শাহীন রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখলীস্থ দখিনের কবিয়ালের প্রধান পৃষ্ঠপোষক রাধেশ্যাম দেবনাথ কবি, আমাদের লেখালেখির প্রধান উপদেষ্টা ডাঃ ভাস্কর সাহা, আমাদের লেখালেখির ঝালকাঠি জেলা প্রতিনিধি কবি মাহমুদা খানম ও পিরোজপুর জেলা প্রতিনিধি কবি অলোক মিত্র, লেখক সাইফুল্লাহ নবীন। উৎস‌বের শুরু‌তে স্বাগত বক্তব্য রা‌খেন আমা‌দের লেখা‌লে‌খির মাহামুদ অর্ক। উল্লেখ্য ২০১৮ সালের গ্রন্থ উৎসবের পর থেকে এ পর্যন্ত বৃহত্তর বরিশালের লেখকগণের মধ্যে যাদের এক বা একাধিক বই প্রকাশিত হয়েছে তাদেরকে দিনব্যাপি এ উৎসবে আমণ্ত্রন জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD