সর্বশেষ:
কলাপাড়ায় ৯ দফা সহ জাতীয় বাজেটে দক্ষিনাঞ্চলের উন্নয়নের দাবিতে ৩০ কিলোমিটার জুড়ে মানববন্ধন কামাল হাওলাদারের চাকরিচ্যুত ও গ্রেপ্তারের ঘটনায় টেলিভিশন চিত্র সাংবাদিক অ্যাসোসিয়েশনের নিন্দা কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃ/ত তিমি মেহেন্দিগঞ্জে ২৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ বরিশাল জিলা স্কুলে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অনুষ্ঠিত সরকারি ব্রজমোহন বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বরিশালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন বাউফলে সংখ্যালঘু পরিবারের শ্মশান দখলের অভিযোগ ‎শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে এইচএসসি পরীক্ষার্থীদের উপহার বিতরণ ও দোয়া মোনাজাত শিক্ষক সংকট নিরসনের দাবিতে দন্ত  শিক্ষার্থীদের বিক্ষোভ

পবিত্র আশুরায় বরিশালে শোক মিছিল, ইমাম হাসান-হোসেন (রা.)-এর আত্মত্যাগে শ্রদ্ধা

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বরিশাল প্রতিনিধি:
পবিত্র আশুরা উপলক্ষে বরিশাল নগরীতে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টায় নগরীর নতুন বাজার এলাকা থেকে বরিশাল পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে এ শোক মিছিল বের করা হয়।

মিছিলে ইমাম হাসান ও ইমাম হোসেন (রা.)-এর সুসজ্জিত সমাধির প্রতিকৃতি এবং রঙিন পতাকা বহন করেন ভক্তরা।

এ সময় তারা কারবালার বিয়োগান্ত ঘটনার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজকরা বলেন, “শিয়া নয়, সুন্নি নয়—আমরা উম্মতে মুহাম্মদ (সা.)।

ইমাম হাসান ও ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ সমগ্র মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয়।

তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই শোক মিছিলের আয়োজন করা হয়েছে। শোক মিছিলটি নতুন বাজার থেকে শুরু হয়ে বগুড়া রোড, সদর রোড ও হাসপাতাল রোড প্রদক্ষিণ করে পুনরায় নতুন বাজার এলাকায় এসে শেষ হয়। পুরো কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন এবং শান্তিপূর্ণ পরিবেশে শোক মিছিল সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category