শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বিশ্বকর্মা পূজা উপলক্ষে বরিশালে মঙ্গল শোভাযাত্রা

বিশ্বকর্মা পূজা উপলক্ষে বরিশালে মঙ্গল শোভাযাত্রা

Sharing is caring!

বিশ্বকর্মা পূজা উপলক্ষে বরিশাল নগরে মঙ্গল শোভাযাত্রা, অঞ্জলী প্রদান, সকলের জন্য মঙ্গল প্রার্থনা সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। স্বরোড বিশ্বকর্মা পূজা পরিষদের আয়োজনে বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১ টায় মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন বরিশাল ধর্মরক্ষণী সভার সভাপতি রাখাল চন্দ্র দে। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সিটি প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকন, বরিশাল মহানগর আওয়ামীলীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, বিসিসির নারী কাউন্সিলর কহিনুর বেগম, অধ্যাপক গৌরঙ্গ কুন্ড, সুরঞ্জিত দত্ত লিটু, বিশ্বজিৎ ঘোষ বিষু, নারায়ন চন্দ্র দে প্রমুখ। পরে শোভাযাত্রাটি বিভিন্ন ঢোল-বাজনা বাজনা, নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বরোড পূজা আশ্রমে গিয়ে শেষ হয়। এছাড়া বিশ্বকর্মা পূজা উপলক্ষে দিনব্যপি অনুষ্ঠানের মধ্যে রয়েছে মঙ্গলঘট স্থাপন, পূজা আরম্ভ, অঞ্জলী প্রদান সহ সকলের জন্য মঙ্গল প্রার্থনা ও সন্ধায় মহানাম সম্প্রদায়ের পূজারী সহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD