বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বশেমুরপ্রবি সাংবাদিক বহিষ্কারের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

বশেমুরপ্রবি সাংবাদিক বহিষ্কারের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

Sharing is caring!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেমুরপ্রবি)  দ্যা ডেইলি সান পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাতেমা-তুজ-জিনিয়াকে  সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আলোকিত বাংলাদেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শামস জেবিনের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১৮ আগষ্ট) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন ফাতেমা -তুজ -জিনিয়াকে অন্যায়ভাবে বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ  জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম  ফেসবুকে  নগণ্য একটি পোস্টের কারণে তাকে  বহিষ্কার করার মাধ্যমে বশেমুরপ্রবি প্রশাসন মূলত তাদের দুর্নীতি ও অনিয়মের সকল অপকর্ম ঢাকার চেষ্টা করেছেন। মানববন্ধনে শিক্ষার্থী সোহেল রানা, সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী জয়নাল আবেদিন, তারিক, রাজু সহ প্রমুখ বক্তব্য প্রদান করেন। সঞ্চালনা করেন সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সাকিব-আল হাসান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD