বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

বরিশাল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

Bangobondhu Gold Cup

Sharing is caring!

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) এর জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বরিশাল নগরের বান্দ রোডস্থ বঙ্গবন্ধু উদ্যানে জেলা পর্যায়ের এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। তিনি অতিথিদের সাথে নিয়ে বেলুন-ফেষ্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।  বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস মিয়া প্রমুখ। উদ্বোধনী ম্যাচে বাবুগঞ্জ বনাম বাকেরগঞ্জ উপজেলা (বালক) দল অংশগ্রহন করেন।  এছাড়া প্রথম দিন বেলা পৌনে ১২ টায় আগৈলঝাড়া বনাম মেহেন্দিগঞ্জ (বালক) এবং বেলা ৩টায় বাকেরগঞ্জ বনাম বাবুগঞ্জ (বালিকা) ও বিকাল ৪টায় আগৈলঝাড়া বনাম মেহেন্দিগঞ্জের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ জেলা পর্যায়ের খেলোয় একটি সিটি কর্পোরেশন ও ১০টি উপজেলা থেকে বালক ও বালিকাদের ১১টি করে মোট ২২টি টিম অংশগ্রহন করে। আগামী ২২ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD