বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ধর্ষন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

বরিশালে ধর্ষন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

Sharing is caring!

বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে নিখিল চন্দ্র শীল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (০৮ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আবু শামীম আজাদ আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত  নিখিল চন্দ্র শীল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পূর্ব দপদপিয়া এলাকার লক্ষী চন্দ্র শীলের ছেলে। আদালত ও মামলা সূত্রে জানাগেছে, আসামীর সাথে নলছিটির রায়পাশা এলাকার বাসিন্দা ও ভিকটিমের সাথে বিবাহ’র কথা বার্তা হয়। সেই সূত্র ধরে দণ্ডপ্রাপ্ত নিখিল চন্দ্রশীল ভিকটিমেকে ২০১৪ সালের ১১ ডিসেম্বর বরিশাল নগরের বিবির পুকুর এলাকায় নিয়ে আসে। কৌশলে ভিকটিমকে নিয়ে নগরের পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ওঠে নিখিল। পরে ভিকটিমকে ওই হোটেলে বসে একাধিকবার ধর্ষন করে এবং পরের দিন বিয়ের আশ্বাস দিয়ে হোটেল ত্যাগ করে।  পরবর্তীতে বিয়ে নিয়ে নিখিল চন্দ্র শীল তালবাহানা শুরু করলে ২০১৫ সালের ১০ জুন বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন ভিকটিম। থানার এসআই মোঃ শামীম হোসেন ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহন শেষে আজ এ রায় প্রদান করে বলে জানিয়েছেন স্পেশাল পিপি ফয়জুল হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD