বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ববিতে “রোহিঙ্গা সংকট: ঐতিহাসিক শেকড় সন্ধান ও সমকালীন বাস্তবতা” শীর্ষক সেমিনার

ববিতে “রোহিঙ্গা সংকট: ঐতিহাসিক শেকড় সন্ধান ও সমকালীন বাস্তবতা” শীর্ষক সেমিনার

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে “রোহিঙ্গা সংকট: “ঐতিহাসিক শেকড়
সন্ধান ও সমকালীন বাস্তবতা” শীর্ষক সেমিনার । ইতিহাস ও সভ্যতা বিভাগের
উদ্যোগে বৃহষ্পতিবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের
জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্সে এ সেমিনারের আয়োজন করা হয়। ববির
ইতিহাস ও সভ্যতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাতেন
চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশাল
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. এ কে এম মাহবুব
হাসান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস
বিভাগের শিক্ষক ও জন-ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি অধ্যাপক ড. মেসবাহ
কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক
অনুষদের ডিন এবং ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ মুহসিন
উদ্দীন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ,
শিক্ষকমন্ডলীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনারে রোহিঙ্গা সংকট নিয়ে
মৃত্তিকা কামাল নির্মিত “Escape” এবং ÒHome Away from HomeÓ ও উজান রহমান
নির্মিত “Arson, Rape, Brutal Murders” ডকুমেন্টারিসমূহ প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা বিভাগের
প্রভাষক সুরাইয়া আক্তার ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD