শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বিসিসি’র তিন কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় সংযুক্ত, একজনকে কারন দর্শাতে নোটিশ

বিসিসি’র তিন কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় সংযুক্ত, একজনকে কারন দর্শাতে নোটিশ

Sharing is caring!

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) তিন কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে সংযুক্ত করা হয়েছে। এরা হলো বরিশাল সিটি করপোরেশনের বানিজ্য শাখার ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট মোঃ আজিজুর রহমান, কর ধার্য্য শাখার এস্টেট অফিসার ( এ্যাসেসর হিসেবে কর্মরত) মোঃ মাহবুবুর রহমান ও আইন শাখার আইন সহকারী মোঃ রফিকুল ইসলাম। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মর্কতা সাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  পৃথক তিনটি আদেশই জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার জন্যও বলা হয়েছে। এদিকে সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা ও বর্তমানে প্রশাসনিক শাখায় ন্যস্ত থাকা আহসান উদ্দিন রোমেলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। জানাগেছে, শঠতা ও মিথ্যাচারের মাধ্যমে প্রশাসনিক শাখায় ন্যাস্ত থাকার পরেও নিজেকে জনসংযোগ কর্মকর্তা পরিচয় দিয়ে তথ্য কমিশনের একটি শুনানিতে অংশ নেন।  যা চাকুরি বিধির নিয়ম বহির্ভূত এবং আচরন বিধি ভঙ্গের শামিল।  তাই তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে না তা জানতে চেয়ে কারন দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। আর এর জবাবও আগামী তিনদিনের মধ্যে দিতে বলা হয়েছে। তিন কর্মকর্তাকে প্রশাসনিক শাখায় বিশেষ কর্মে সংযুক্ত ও এক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD