শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বাকেরগঞ্জে মন্দিরের প্রতিমা ভাংচুর, আটক-১

বাকেরগঞ্জে মন্দিরের প্রতিমা ভাংচুর, আটক-১

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জে রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।  এই ঘটনায় অভিযুক্ত সোহাগ ফকির নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাছাড়া এই ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।  রাধাগোবিন্দ মন্দিরের মালিক সমির চন্দ্র বাদী হয়ে সোহাগকে একমাত্রা আসামি করে মামলাটি দায়ের করেছেন। গ্রেফতারকৃত সোহাগ ফরিকর বাকেরগঞ্জ উপজেলার পাটিকরপাড়া গ্রামের মো. আকরাম ফকিরের ছেলে। আসামি সোহাগ মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আবুল কালাম। তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১১টার দিকে সোহাগ মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করে। তবে মন্দিরের মালিকের সাথে পূর্বে তাদের কোন বিরোধ নেই বলে জানা গেছে। কেন প্রতিমা ভাংচুর করলো সেটাও আমরা নিশ্চিত নই। কিন্তু সোহাগের কথা বার্তা অস্বাভাবিক। মনে হচ্ছে তার মাথায় কোন সমস্যা থাকতে পারে। তবে যেহেতু ঘটনা ঘটেছে এবং মামরা হয়েছে সে জন্য সোহাগকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD