ক্রাইমসিন ডেক্সঃ
বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক জোনাল অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) দুপুর ১২টায় নগর ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্রসহ স্বাস্থ্য শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি, কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ক্যাম্পেইনের আওতায় নির্ধারিত বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রম শতভাগ সফল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন শিশুদের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।