শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

প্রত্যাশিত বাউফল ও কাঙ্ক্ষিত নেতৃত্ব গড়ার লক্ষ্যে পটুয়াখালী–২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডঃ শফিকুল ইসলাম মাসুদ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১১টায় বাংলাবাজারস্থ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহার ঘোষণাকালে ডঃ শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনবান্ধব নেতৃত্ব নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। তিনি বলেন, “বাউফলকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

এখানে থাকবে ন্যায়বিচার, কর্মসংস্থান ও মানবিক মূল্যবোধের রাজনীতি।” ঘোষিত ইশতেহারে তিনি বিশেষভাবে যে বিষয়গুলো গুরুত্ব দেন, তার মধ্যে রয়েছে— দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত প্রশাসন গঠন শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক শিক্ষার প্রসার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কৃষক,জেলে ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা,স্বাস্থ্যসেবা সহজলভ্য ও মানসম্মত করা, নারী ও শিশুদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা,অবহেলিত চরাঞ্চল ও গ্রামাঞ্চলের টেকসই উন্নয়ন।

তিনি আরও বলেন, “এই ইশতেহার কোনো কাগুজে প্রতিশ্রুতি নয়, এটি বাস্তবায়নের জন্য জনগণকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

জনগণের ভোট ও সমর্থন পেলে বাউফলবাসীর প্রত্যাশা বাস্তবে রূপ দিতে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব।”

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত নেতৃবৃন্দ বাউফলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়খালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD