বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ

বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়খালী) প্রতিনিধি:

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল আলম তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশনের অধিভুক্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। সোমবার (২ ফেব্রুয়ারি-২৬) এ নোটিশ জারি করা হয়।

কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মো. খালিদ হাসান স্বাক্ষরিত নোটিশে বলা হয় মো. খলিলুর রহমানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত প্রার্থী প্রকাশ্যে জনসম্মুখে প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন।

অভিযোগ অনুযায়ী, গত ২০ জানুয়ারি একটি দোয়া ও মিলাদ মাহফিলে বক্তৃতাকালে তিনি ঘোষণা দেন, ২২ জানুয়ারির পর যেন প্রতিপক্ষ প্রার্থী এলাকায় কোনো বাড়িতে যেতে না পারেন সে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ২৫ জানুয়ারি আদাবাড়িয়া ইউনিয়নের হাজির হাট বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি ড. শফিকুল ইসলাম মাসুদকে লক্ষ্য করে মানহানিকর বক্তব্য দেন বলেও অভিযোগ করা হয়েছে।

আরও অভিযোগে বলা হয়, গত ৩০ জানুয়ারি বাউফল উপজেলার হোসনাবাদ এলাকায় এক ব্যক্তির কাছে ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়।

এছাড়াও অভিযুক্তের কর্মীরা এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে অবস্থান নিলে হত্যা ও ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ প্রেক্ষিতে আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিভিল জজ আদালতে স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে।

নোটিশটি যথাযথভাবে জারি করে প্রতিবেদন দাখিলের জন্য বাউফল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়খালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD