শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন

কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন

Sharing is caring!

প্রতিনিধি(কলাপাড়া) পটুয়াখালী:

পটুয়াখালীর কুয়াকাটায় সম্পূর্ণ সরকারি খরচে ০৩ (তিন) মাস মেয়াদি ফ্রি হোটেল ম্যানেজমেন্ট, ই-টিকেটিং ও রিজার্ভেশন কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও)-এর নির্বাহী পরিচালক মো. সাইদুর রহমান সাইদ।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা একাডেমি সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, সিকদার রিসোর্টের জেনারেল ম্যানেজার মো. আনোয়ার-উল আজিম, হোটেল সী ক্রাউনের ম্যানেজার মো. আবুল কালাম, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বী, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হোসাইন আমীর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, ‘পর্যটনসমৃদ্ধ কুয়াকাটায় দক্ষ মানবসম্পদ তৈরি অত্যন্ত জরুরি।

এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সভাপতির বক্তব্যে মো. মোতালেব শরীফ বলেন, ‘হোটেল ও পর্যটন খাতে দক্ষ জনবল ছাড়া মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব নয়।

এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীরা বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে।’ উল্লেখ্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এবং রুরাল ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশন (রিও) (রেজিঃ নং-৬৬৩/১৯)-এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থীরা, হোটেল-পর্যটন খাত সংশ্লিষ্টরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD