মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুর থানাধীন আলীপুর এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ জসিম উদ্দিন(৩০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে ৭ পদাতিক ডিভিশনের অধীন ৭ আর্টিলারি ব্রিগেডের ৫২ এমএলআরএস ব্যাটারির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদির নেতৃত্বে একটি বি-টাইপ প্যাট্রোল মহিপুর এলাকার মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে নির্ধারিত স্থানে অভিযান চালায়।

অভিযানের সময় তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

যার বাজার মূল্য আনুমানিক পয়তাল্লিশ হাজার টাকা। সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন মাত্র চার দিন আগে কারামুক্ত হয়।

তার বিরুদ্ধে মহিপুর থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। সেনাবাহিনী জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD