মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড জয়ী

কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৯নং ওয়ার্ড জয়ী

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে ৯ নং ওয়ার্ড বাদুরতলী জয়লাভ করেছেন।
সোমবার(২২ ডিসেম্বর) বিকেলে কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ মাঠে গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে শক্তিশালী ৫নং ওয়ার্ড চিংগড়িয়াকে হারিয়ে ৭ উইকেটে জয় পায় তারা।

এর আগে শুক্রবার(১৯ ডিসেম্বর) সকাল ৯টায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ মাঠে এ টূর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

সন্ত্রাসীদের গুলিতে ইনকইলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে খেলার শুরুতে এক মিনিট নীরবতা ও প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. জাকির শিকদার, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও শিক্ষক বিল্লাল খান কাবুল, সাবেক কাউন্সিলর মোঃ হাসান শিকদার, টুর্নামেন্ট পরিচালক রাকিবুল সিকদার, শিক্ষক ও ক্রীড়াপ্রেমি সম্রাট, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম, যুবদল নেতা রফিকুল ইসলাম, ফারুক ও লিটুসহ শত শত ক্রীড়া প্রেমী দর্শক।

উদ্বোধনী ম্যাচে সিকদার বাড়ি একাদশ, বালিয়াতলী ধুলাসার একাদশকে হারিয়ে প্রথম ম্যাচে জয়লাভ করে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD