বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান

ওসমান হাদির হত্যার প্রতিবাদে কুয়াকাটায় বিক্ষোভ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান

Sharing is caring!

কলাপাড়া  (পটুয়াখালী)প্রতিনিধি  :

আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। আমি কে? তুমি কে? হাদী হাদী এই স্লোগানে ভারতীয় আধিপত্য বাদের বিরুদ্ধে পটুয়াখালীর কুয়াকাটায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাব চত্বরে কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি কুয়াকাটা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়ামোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুয়াকাটা স্টুডেন্ট এলায়েন্সের মুখপাত্র মো. মোজাহিদ সিফাত।

তিনি বলেন,শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ভিন্নমত দমনের ধারাবাহিকতা। আমরা এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

সংগঠনের সদস্য সচিব আরিফুল ইসলাম বলেন,“অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে এই হত্যার রহস্য উদঘাটন করতে হবে।

দোষীদের আইনের আওতায় না আনলে দেশের মানুষ রাজপথে কঠোর আন্দোলনে নামবে। আহ্বায়ক মো. মহিন বলেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্র ও দেশের স্বাধীন কণ্ঠকে স্তব্ধ করার অপচেষ্টা করা হয়েছে।

আমরা স্পষ্ট করে বলতে চাই এ ধরনের হামলা চালিয়ে জনগণের প্রতিবাদ থামানো যাবে না।” উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায়।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD