বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ তার ভাই আজাদসহ দুই স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামালা

পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ তার ভাই আজাদসহ দুই স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামালা

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদকঃ

হত্যা মামলায় কারাবন্দি পটুয়াখালী পৌরসভার আলোচিত সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ, তার বড় ভাই প্রথম শ্রেনীর ঠিকাদার আবুল কালাম আজাদসহ তাদের স্ত্রীদের নামে জ্ঞাত আয় বহির্ভূত ৩৯ কোটি ৭৫লাখ ৭৫ হাজার ৫৩৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগ প্রমানিত হওয়ায় পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী দুদক অফিসের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

মামলায়ে বাদী উল্লেখ করেন, সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ সরকারী কর্মচারী হয়েও জ্ঞাত আয় বহির্ভূত আট কোটি একাত্তর লক্ষ ৫৪ হাজার দুইশত ৩৬ টাকা ভোগ দখলে রাখা এবং তার স্ত্রী গৃহিনী মারজিয়া আখতার সুমা দুই কোটি ১৩ লক্ষ ত্রিশ হাজার ৪৬০ টাকার সম্পদ ভোগ দখলে তার স্বামীকে অবৈধ সম্পদ অর্জনে প্রত্যক্ষ সহযোগিতা করার বিষয়ে প্রমানিত হওয়ায় দুদক আইনে তাদের দুইজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

অপরদিকে মহিউদ্দিনের বড় ভাই প্রথম শ্রেনীর বিশিষ্ট ঠিকাদার আবুল কালাম আজাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ২৬ কোটি ৯১ লক্ষ ৭২ হাজার ৬০৫ টাকার সম্পত্তি ভোগ দখলে রাখা এবং তার স্ত্রী গৃহিনী আকলিমা বেগম রুমা এক কোটি ৯৯ লক্ষ ১৮ হাজার ২৩৭ টাকার সম্পত্তি ভোগ দখলে রেখে তার স্বামীকে অবৈধ সম্পদ অর্জনে প্রত্যক্ষ সহযোগিতা করার বিষয়ে প্রমানিত হওয়ায় দুদক আইনে তাদের দুইজনের বিরুদহেও আরেকটি মামলা দায়ের করা হয়।

মামলার বাদী পটুয়াখালী দুদক অফিসের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানান, এ অপরাধের সাথে আরো কারোর সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও খুজে দেখা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD