রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
সাংবা‌দিক‌কে হুম‌কির ঘটনায় ব‌রিশা‌লে মানববন্ধন

সাংবা‌দিক‌কে হুম‌কির ঘটনায় ব‌রিশা‌লে মানববন্ধন

Sharing is caring!

বরিশালের সাংবাদিক তন্ময় তপুকে হত্যার হুমকি দাতা আব্বা গ্রুপের সদস্যদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূ‌চি পাল করা হ‌য়ে‌ছে। বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল’র উদ্যোগে সোমবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৯টায় নগরের অশ্বিণী কুমার হলের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালিত হয়েছে। বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল’র সভাপতি সৈয়দ মেহেদী হাসানের  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার রাকিব’র সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, বরগুনার আতঙ্ক নয়ন বন্ড গ্রুপ সম্প্রতি রিফাত হত্যাকান্ড ঘটিয়েছে। বরিশালেও তেমন আর একটি গ্যাং এর নাম আব্বা গ্রুপ। এই গ্যাং আগেও বিভিন্ন অপকর্ম চালিয়েছে। অবিলম্ভে সাংবাদিক তন্ময় তপুকে হত্যার হুমকি দাতা আব্বা গ্রুপের সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে দাবী জানানো হয়। এ সময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক ইউনিয়ন বরিশাল’র সভাপতি গোপাল সরকার, শহীদ আব্দুর বর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব’র সাবেক সাধারন সম্পাদক মুরাদ আহমেদ, বরিশাল সাংবাদিক ইউনিয়ন’র আলী খাান জসিম, সময় টিভি বরিশাল ব্যারো প্রধান ফেরদৌস সোহাগ, ডিবিসি নিউজ টিভির বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু , বরিশাল ইত্তেফাক’র সাংবাদিক শাহীন হাফিজ সহ বরিশাল হেলথ জার্নালিস্ট এসোসিয়েশন ,বরিশাল মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদ  এর নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD