বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
কুয়াকাটায় এক কোরাল মাছ ২৬ হাজার টাকায় বিক্রি

কুয়াকাটায় এক কোরাল মাছ ২৬ হাজার টাকায় বিক্রি

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের এক বিশাল কোরাল মাছ। মঙ্গলবার সকালে ইলিশ ধরার জালে মাছটি ধরা পড়ে।

পরে কুয়াকাটা পৌর মাছ বাজারে এনে বিক্রি করা হয় ২৫ হাজার ৬৫০ টাকায়। মাছটি প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে কিনে নেন মুসল্লী ফিশের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, কুয়াকাটায় বড় মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে।

তাই আমরা উপকূলীয় এলাকার জেলেদের কাছ থেকে এসব মাছ সংগ্রহ করি। আজকের মাছটি ঢাকার এক পর্যটকের কাছে বিক্রি করা হয়েছে।

ব্যবসায়ীরা জানান, এর আগে আগুনমুখা নদী এলাকায় আল-আমিন মাঝির জালে ধরা পড়েছিল ২৩ কেজি ওজনের আরেকটি কোরাল মাছ, যা ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছিল।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা  বলেন, ২২ দিনের ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জেলেরা সঠিকভাবে মেনে চলেছে।

এর ফলেই এখন বড় মাছ জালে ধরা পড়ছে। সামনের দিনগুলোতেও কোরাল, ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের ভালো সরবরাহ থাকবে বলে আমরা আশা করছি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD