সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে সংবাদ সম্মেলনের পরে ভুক্তভুগীর বাড়িতে মিছলসহ হামলা, বিএনপির নেতার বিরুদ্ধে অভিযোগ

বরিশালে সংবাদ সম্মেলনের পরে ভুক্তভুগীর বাড়িতে মিছলসহ হামলা, বিএনপির নেতার বিরুদ্ধে অভিযোগ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ
সংবাদ সম্মেলনে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ প্রকাশের পর ফের নতুন করে হামলা, অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের বাসিন্দা শিমু বেগম।

সোমবার (৩ নভেম্বর) দুপুর ১ টায় বরিশাল রিপোর্টস ইউনিটির হলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শিমু বেগম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করে তিনি বলেন, গত ২ নভেম্বর বেলা ১১ টার দিকে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও দাড়িয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিজান মিয়ার নেতৃত্বে (শিমুর সাবেক স্বামী) ও বজলু হাওলাদারসহ তাদের সহযোগীরা একদল লোক নিয়ে প্রকাশ্যে মিছিল নিয়ে বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে।

তিনি জানান, “ওইদিন তারা আমার বাড়ির সামনে এসে টেনে-হিঁচড়ে মারধরের চেষ্টা করে এবং জানালা-দরজা ভাঙচুর করে। আমরা ভয় পেয়ে ঘরের ভিতর লুকিয়ে পড়ি।”

শিমুর অভিযোগ, ওই সময় বজলু হাওলাদারসহ মিছিলকারীরা তার বিরুদ্ধে নোংরা, মিথ্যা ও কেলেঙ্কারিমূলক অপবাদ ছড়ায়। পরকীয়া, একাধিক বিবাহ ও দেহ ব্যবসার মতো জঘন্য অভিযোগ তুলে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়।

এমনকি তার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যাতে এলাকাবাসী তাকে ঘৃণা করে ও কেউ পাশে না দাঁড়ায়।

তিনি আরও বলেন, “আমার নামে ‘ড্রাগ ব্যবসার সঙ্গে জড়িত’ বলে প্রচার চালানো হচ্ছে এবং সামাজিক মাধ্যমে ‘এই মহিলাকে ধরিয়ে দিন’ এমন উস্কানিমূলক আহ্বানও দেওয়া হচ্ছে। এতে আমি ও আমার দুই মেয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

শিমু বেগম দাবি করেন, সাংবাদিক সম্মেলনে সত্য কথা বলার কারণে তার ওপর এই প্রতিশোধমূলক হামলা ও অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বিএনপি নেতা কামরুজ্জামান মিজান মিয়া ও বজলু হাওলাদারসহ সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থাসহ তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিকৃত ছবি ও অপপ্রচার ছড়ানোর সঙ্গে জড়িতদের সাইবার অপরাধ আইনে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি বলেন, “আমি ভয় পাই না, আমি চাই সত্য প্রকাশ পাক। সাংবাদিক সমাজ যেন এই অন্যায়ের বিরুদ্ধে জাতির বিবেক জাগিয়ে তুলেন।”

এবিষযে অভিযুক্ত বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া অভিযোগ অস্বীকার করেন।

অপরদিকে, বিএনপি নেতা বজলু হাওলাদার গণমাধ্যমে বলেন, “আমরা বাড়ির ভেতরে কেউ প্রবেশ করিনি। বাড়ির সামনের সড়কে শুধু মিছিল করেছি। ভাঙচুর ও হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD