বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
চরমোন্তাজের মোজাম্মেল মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা: গলাচিপায় সংবাদ সম্মেলন

চরমোন্তাজের মোজাম্মেল মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা: গলাচিপায় সংবাদ সম্মেলন

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন পটুয়াখালী:

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন এলাকার ইউপি সদস্য মো. মোজাম্মেল মেম্বার তার বিরুদ্ধে দায়ের করা একটি মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১ নভেম্বর) রাত ১০টায় গলাচিপা উপজেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্য পাঠ করে মো. মোজাম্মেল মেম্বার বলেন,
আমি মো. মোজাম্মেল মেম্বার, পিতা মো. সামসুল আলম, সাং চরবেস্টিন, ইউনিয়ন চরমোন্তাজ।

বহু বছর ধরে এলাকার মানুষের সঙ্গে সুনামের সঙ্গে বসবাস করছি এবং জনগণের ভোটে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। আমার বাবা ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল মুন্সী একই দলের হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। সেই নির্বাচনের জের ধরেই একটি মহল আমার সামাজিক সুনাম নষ্ট করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর ইউনিয়নের বিভিন্ন চর, খাল ও সরকারি বনবাগান অবৈধভাবে টাকার বিনিময়ে বিক্রি করা হয়। এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় একটি প্রভাবশালী মহল তার ওপর ক্ষুব্ধ হয়।

এরপর তাকে হেয় প্রতিপন্ন করতে হামলার পাশাপাশি পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়। মোজাম্মেল মেম্বার জানান, রাঙ্গাবালীর কলাগাছিয়া গ্রামের মো. ফিরোজ ডাকুয়া (পিতা: মোসলেম ডাকুয়া) নামের এক ব্যক্তিকে ব্যবহার করে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কামনা করেন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

তিনি বলেন,আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সেবক। আমার বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

আমি আইন ও প্রশাসনের ওপর আস্থা রাখি—আশা করি সত্যের জয় হবেই।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD