বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার অপসারনের দাবিতে পর্যটন ব্যবসায়ীদের মানববন্ধন

কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার অপসারনের দাবিতে পর্যটন ব্যবসায়ীদের মানববন্ধন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে আশালীন আচরনের কারনে ভ্যাট কর্মকর্তা জামিউল আলমকে অপসারনের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।

রবিবার(২৫ অক্টোবর) বেলা এগারোটায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কুয়াকাটা হোটেল মোটেল অনার্স এ্যাসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ, সাধারন সম্পাদক সাইদুর রহমান, কুয়াকাটা জামায়াত ইসলামীর সাবেক আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নান ও খাবার রেস্তোরা মালিক সমিতির সভাপতি রেজাউল করিমসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে পর্যটন সংশ্লিষ্ট ১৬ টি পেশার সঙ্গে জড়িত শতাধিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে ভ্যাট কর্মকর্তাকে অপসারন করা না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহনের হুশিয়ারী দেন।

তবে এ ঘটনায় তদন্ত চলামান থাকায় কোন মন্তব্য করতে রাজি হননি পটুয়াখালী কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহাকারী কমিশনার (ভ্যাট কর্মকর্তা) জামিউল আলম। উল্লেখ্য গত ৮ অক্টোবর জামিউল আলম কুয়াকাটার সৈকত হোটেলে গিয়ে ভ্যাট সংক্রান্ত বিষয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে অত্যন্ত অশোভন আচরণ করেন বলে ব্যবসায়ীরা দাবি করেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD