সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা

Sharing is caring!

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ বাংলাদেশের বিখ্যাত আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বর্তমানে এক সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে টেলিফোনে জানান, দায়িত্বভার গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে বাংলাদেশের রাজশাহীর বিখ্যাত ফজলি আম এবং ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রেস সচিব বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দুজন কর্মকর্তা স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০নং ডাউনিং স্ট্রিটে গিয়ে সেখানকার সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই উপহার পৌঁছে দেন।

ইহসানুল করিম বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট কর্মকর্তা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই উপহার গ্রহণ করেন এবং বলেন এগুলো তারা বরিস জনসনের কাছে পৌঁছে দেবেন।

এর আগে প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রানি ২য় এলিজাবেথ এবং প্রিন্স চার্লসের কাছেও অনুরূপ উপহার প্রেরণ পাঠান বলে জানান ইহসানুল করিম।

ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ নিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৯ জুলাই লন্ডন পৌঁছেন।

গত ২২ জুলাই লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে একটি সফল অস্ত্রপচার সম্পন্ন হয়। আগামী ৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD