বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
সবুজ ছাতিম রোপণের মধ্যে দিয়ে পটুয়াখালীর নতুন ডিসির যাত্রা

সবুজ ছাতিম রোপণের মধ্যে দিয়ে পটুয়াখালীর নতুন ডিসির যাত্রা

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

বহুমুখী উপকারী ছাতিম গাছ রোপণের মধ্যে দিয়ে পটুয়াখালী নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জেলায় তাঁর দায়িত্বকালীন প্রথম কর্মদিবস শুরু করেছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গাছটি রোপণ করেন তিনি। পরে ট্রেজারী শাখা পরিদর্শনের পূর্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন।

এসময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ কামরুল হাসান সোহেলসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে এ বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে নতুন জেলা প্রশাসক জেলার টেকসই উন্নয়ন, সবুজায়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

 তিনি বলেন, ছাতিম গাছকে শান্তি, স্থায়িত্ব ও দীর্ঘায়ুর প্রতীক হিসেবে ধরা হয়। এর ঘন সবুজ পত্ররাজি পরিবেশকে শীতল রাখে, বায়ুদূষণ কমায় এবং জীববৈচিত্র্যের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তোলে।

পাশাপাশি ভেষজ গুণাগুণের কারণে ছাতিম গাছ চিকিৎসা কার্যক্রমেও বিশেষ গুরুত্ব বহন করে। ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি জাপান থেকে পিএইচডি ও পোস্ট-ডক সম্পন্ন করেছেন।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ছাতিম গাছ রোপণের মধ্য দিয়েই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD