বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে – মেজবাহ উদ্দিন ফরহাদ

নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে – মেজবাহ উদ্দিন ফরহাদ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

আমি যদি নির্বাচিত হই, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেব বলে ঘোষণা দিয়েছেন বরিশাল ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ।

শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা রিপোর্টার্সে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৮২ সালে বরিশালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালন করি।

২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হই। আমার সংসদীয় আসনে নদী ভাঙ্গন একটি গুরুতর সমস্যা। আমি চেষ্টা করছি নদী ভাঙ্গন রোধে বিভিন্ন প্রজেক্ট আনার।

ইতিমধ্যে হিজলায় একটি প্রজেক্ট প্রি একনেকে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আমাদের গোবিন্দপুর নামে একটি চর রয়েছে। প্রতিবছর এখান থেকে ১০ কোটি টাকা বিভিন্ন ভাবে লোকজন খায়। আমি যদি নির্বাচিত হই তাহলে এই চরের মূল মালিক যাতে এই চর ভোগ করতে পারে সেই ব্যবস্থা করব।

আগামী নির্বাচনে ডাকসু নির্বাচনের প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, আমি মনে করি ডাকসু নির্বাচন এক রকম ও সংসদ নির্বাচন আরেক রকম। আগামী নির্বাচনে ডাকসু নির্বাচনের কোন প্রভাব পড়বেনা বরং বিএনপির প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা ভাবে বিজয়ী হবেন।

এর আগে বিএনপি নেতা মেজবাহ উদ্দিন ফরহাদকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময় সভাটি সঞ্চালণা করেন সাবেক সভাপতি সুশান্ত ঘোষ। এসময় বিআরইউ সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD